রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

সরকারি মেডিকেলে হাইফ্লো কেনোলা মেশিন দিল কিশোরগঞ্জ মুক্তিযোদ্ধা যুব কমান্ড

মো: আল-আমীন
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ৪০৫ বার পড়া হয়েছে

গাজী গ্রুপের সহায়তায় কিশোরগঞ্জে সরকারি মেডিকেলে (শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল)  হাইফ্লো নেজাল কেনোলা মেশিন দিয়েছে কিশোরগঞ্জ মুক্তিযোদ্ধা যুব কমান্ড।

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে এ মেশিন হস্তান্তর করা হয়। ইতিপূর্বে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ৬টি হাইফ্লো নেজাল কেনোলা মেশিন ছিল। নতুন একটি’সহ সর্বমোট সাতটি মেশিন হয়েছে হাসপাতালে। এখন থেকে একসাথে ৭ জন ক্রিটিকেল রোগী একসাথে এই মেশিনে সেবা নিতে পারবে। হাইফ্লো নেজাল কেনোলা দ্রুত অক্সিজেন তৈরীতে সহায়তা করে যা প্রতি মিনিটে ৭০ লিটার অক্সিজেন সাপ্লাই দিতে সক্ষম।

 

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. জিল্লুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাদির, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডাঃ মঞ্জুরুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম.এ আফজাল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মোঃ আতাউর রহমান, জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল ওয়াহাব বাদল, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আতাউর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী, জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ-আল-মাসউদ।

 

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক, সিভিল সার্জন ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের হাতে হাইফ্লো নেজাল কেনোলা মেশিন তুলে দেন কিশোরগঞ্জ মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহ্বায়ক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com