শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

বিশ্বে প্রথম করোনার ভ্যাকসিন অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৩৪৪ বার পড়া হয়েছে

বিশ্বের প্রথম দেশ হিসেবে প্রাণঘাতী ভাইরাস করোনার ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন তার দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় বিশ্বের প্রথম করোনাভাইরাস ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। পুতিনের মেয়ে ইতোমধ্যে ওই ভ্যাকসিন গ্রহণ করেছেন বলে পুতিন জানিয়েছেন। খবর রুশ সংবাদমাধ্যম আরটির।

প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর গামালিয়া ইনস্টিটিউটের উদ্ভাবন করা ওই ভ্যাকসিন মঙ্গলবার রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেয়েছে।

পুতিন বলেছেন, ভ্যাকসিনটি দুই মাসেরও কম সময় পরীক্ষার পরে মস্কোর গামালিয়া ইনস্টিটিউট এটি তৈরি করেছে। সুরক্ষা পরীক্ষা করার জন্য ক্লিনিক্যাল ট্রায়াল চূড়ান্ত পর্যায়ে অবিরত থাকা সত্ত্বেও এটি এখন ব্যাপক ব্যবহারের পথ সুগম করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, তার দুই মেয়ের মধ্যে একজনের শরীরে ইতিমধ্যে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে এবং সে ‘ভালো’বোধ করছেন।

 

রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, ভ্যাকসিনটি বেশ কার্যকরভাবে কাজ করছে এবং ভ্যাকসিনটি একটি স্থিতিশীল প্রতিরোধ ক্ষমতা তৈরি করছে। করোনা ভ্যাকসিন শিগগিরই ব্যাপকহারে উৎপাদন শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন পুতিন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com