বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগ একেবারেই ভিত্তিহীন : রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৩৩২ বার পড়া হয়েছে

রাশিয়ার তৈরি বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করে আন্তর্জাতিক মহল। তবে তাদের এই সন্দেহকে উড়িয়ে দিয়েছে রাশিয়া। বিবিসি জানায়, রাশিয়ার ভ্যাকসিনের কার্যকারিতার নিয়ে আন্তর্জাতিক মহলের যে উদ্বেগ সেটিকে ‘একেবারেই ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছে রাশিয়া।তবে রুশ কর্তৃপক্ষ করোনা প্রতিরোধে এই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে আবারও আশ্বস্ত করেছে বিশ্ববাসীকে।

 

মঙ্গলবার সবার আগে করোনা প্রতিরোধের ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা।     যে দ্রুততার সঙ্গে রাশিয়া নিজেদের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে, তাতে বিষ্ময় প্রকাশ করে কানাডা কর্তৃপক্ষ।

প্রথম ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য প্রকাশ না করায় মার্কিন বিশেষজ্ঞরা বলেন, ক্লিনিক্যাল ট্রায়াল না হলে এটা নেওয়া কোনওভাবেই সম্ভব নয়। একইভাবে জার্মানি, স্পেন ও ফ্রান্সের বিজ্ঞানীরাও রাশিয়ার এই ভ্যাকসিন নিয়ে সতর্কতা দিয়েছেন।

 

তবে রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো বলেন, আমাদের বিদেশি বন্ধুরা রাশিয়ার ওষুধ নিয়ে নির্দিষ্ট করে প্রতিযোগিতামূলক সুবিধার বিষয়টি নিয়ে আসছে এবং মতামত জানাচ্ছে। এগুলো একেবারেই ভিত্তিহীন। তিনি জানান, শিগগিরই সবার জন্য সহজলভ্য করা হবে এই ভ্যাকসিন।

 

মুরাশকো বলেন, ভ্যাকসিনের প্রথম প্যাকেজ আগামী দুই সপ্তাহের মধ্যে গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে চিকিৎসকদের এই ভ্যাকসিন দেয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com