মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

ভৈরবে সড়কের পাশে ময়লা-আবর্জনার স্তুপে পরিবেশ দূষণ, ব্যবস্থা গ্রহণে ৭দিনের আল্টিমেটাম

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৪২৯ বার পড়া হয়েছে

ভৈরবে সড়কের পাশে ময়লা-আবজর্না ফেলে ও কয়লার স্তুপ দেওয়ায় এবং ধানের মিলের কুড়া বাতাসে দূর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষণ ও নানা ধরণের রোগ জীবাণু ছড়িয়ে মারাত্মক হুমকির মুখে পড়েছে জনস্বাস্বাস্থ্য। পরিবেশ দূষণের ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে নাগরিক জীবন। তাই আগামি ৭ দিনের মধ্যে ময়লা আবর্জনা পরিস্কার ও মজুদকৃত কয়লা অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

 

ভৈরব পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডের ও বাসা-বাড়ির ময়লা-আবজর্না পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা সংগ্রহ করে শহরের প্রবেশ মুখ ভৈরব শহর রক্ষা বাধের সড়কের পাশে প্রতিদিন শত শত মণ ময়লা-আবর্জনা ফেলছে। এতে করে দীর্ঘদিন ধরে ফেলে রাখা এসব ময়লা-আবর্জনার স্তুপে মশা-মাছি সৃষ্টি হয়ে বিভিন্ন রোগ জীবাণু ছড়ানোর পাশাপাশি পরিবেশ দূষণ হয়ে গুরুত্বপূর্ণ এই সড়কে নিয়মিত যাতায়াতকারি স্থানীয় ব্যবসায়ীরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন শ্বাস-কষ্ট, নিউমোনিয়া, হাপানি ও স্ক্রীণের বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। শুধু ময়লা-অবজর্নাই নয় তার সাথে নতুন করে যোগ হয়েছে মজুদকৃত কয়লা।

 

এছাড়াও একশ্রেণীর ব্যবসায়ীরা ট্রাকে করে কয়লা এনে শহর রক্ষা বাধের সড়কে কয়লা মজুদ করছেন । এর ফলে কয়লার বিষাক্ত এ্যামোনিয়া গ্যাস ও ধুলি কণা বাতাসে উড়ে শহরের ভৈরবপুর গ্রামের বসবাসরত কয়েক হাজার মানুষের বাড়ি ঘর কালিতে নষ্ট হচ্ছে। পাশাপাশি শিশু-কিশোরসহ সব বয়সের নারী-পুরুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এ পরিস্থিতির প্রতিকার চেয়ে নাগরিক সমাজের পক্ষ থেকে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়েছে। এসব কর্মসূচীতে স্থানীয় পৌর কাউন্সিলর মোঃ দ্বীন ইসলাম, আওয়ামীলীগ নেতা কবিরুজ্জামান রুমান, মাসুম বিল্লাহ আল আতিক পায়েল, আরিফুল ইসলাম সুজনসহ অনেকেই বলেন, ভৈরব বাজারে প্রবেশের অন্যতম সড়ক শহর রক্ষা বাধের সড়কের পাশে পৌর শহরের ময়লা আবজর্নার বজ্য ফেলে পরিবেশ দূষণসহ মশা মাছি সৃষ্টি হয়ে রোগ জীবাণু ছড়াচ্ছে । অন্যদিকে এক ধরনের মোনাফালোভীরা কয়লা এনে এখানে মজুদ করছে । কয়লার ধূলিকণা বাতাসে উড়ে আমাদের বাড়িঘর নষ্ট হচ্ছে । এছাড়াও মিল কারখানার ধুলা-বালি এর সাথে যুক্ত হয়ে এলাকার পরিবেশ মারাত্মক হুমকির মুখে । তাই আগামী ৭ দিনের মধ্যে পৌরসভার মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানকে ময়লা-আবর্জনা ও অবৈধভাবে কয়লা রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা নিয়ে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

এবিষয়ে ভৈরব পৌরসভার প্যানেল মেয়র আল-আমিন জানান, করোনা ভাইরাসের কারনে কাজকর্ম অনিয়ন্ত্রণ হয়ে পড়েছে। জনগণের দূর্ভোগ লাঘবে অচিরেই সভা করে ময়লা-আবর্জনা এখান থেকে অন্যত্র সরিয়ে নেয়ার ব্যবস্থা করা হবে ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com