মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তোফায়েল আহমেদ
  • আপডেট সময় শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৩৯৩ বার পড়া হয়েছে

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে কিশোরগঞ্জে ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ’র আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৫ আগস্ট) সকালে বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ সুলতান উদ্দিন ভূঞা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিশ^বিদ্যালয় সভাকক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

উপাচার্য প্রফেসর ড. মোঃ সুলতান উদ্দিন ভূঞা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার চৌধুরী খায়রুল হাসান, গ্রস্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান নূরুল আমিন, আইন বিভাগের চেয়ারম্যান মহসিন খান, প্রভাষক ফয়জুল কবির রুমি, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জুয়েল চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজী বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক বদরুল হুদা সোহেল।

 

 

আলোচনা সভায় ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল শহীদদের উপর বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com