রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

কিশোরগঞ্জে এক কোটি চার লক্ষ টাকা অনুদানের চেক বিতরণ

মো: আল-আমীন
  • আপডেট সময় বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৫০০ বার পড়া হয়েছে

আজ বুধবার (১৯ আগষ্ট) কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, কিশোরগঞ্জ ও জেলা সমাজসেবা কার্যালয় কিশোরগঞ্জ এর আয়োজনে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসিস, জন্মগত র্হদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।

ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসিস, জন্মগত র্হদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়

চেক বিতরণ অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালেক্টরেটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ উবায়দুর রহমান সাহেল, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ জহির আহমেদ তালুকদার, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসেন বাচ্চু, জেলা প্রেসক্লাবের সভাপতি জনাব মোস্তফা কামাল।

 

এই বছর সমগ্র কিশোরগঞ্জ জেলায় ২০৮ জনকে ৫০ হাজার টাকা করে সর্বমোট এক কোটি চার লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে। এর মধ্যে আজকের অনুষ্ঠানে কিশোরগঞ্জ সদরের অনুদানপ্রাপ্ত ৪৬ জনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com