বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

মা হলেন পাগলি, বাবা হলেন না কেউ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ৫০৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের বাজিতপুরে মানসিক ভারসাম্যহীন এক নারী রাস্তায় ছেলে সন্তান প্রসব করেছেন। তার সন্তানের বাবার সন্ধান পেতে বাজিতপুর হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

গত মঙ্গলবার (১৮ আগষ্ট) বিকেলে বাজিতপুর উপজেলার বলিয়ার্দী ইউনিয়নের নোয়াহাটা গ্রামের একটি রাস্তায় এ ঘটনা ঘটে। সন্তান প্রসবের পর মানসিক প্রতিবন্ধী ওই নারীকে সন্তানসহ এলাকাবাসী উদ্ধার করে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি বিভাগে ভর্তি করেন। বর্তমানে ওই নারী বাজিতপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধানে রয়েছেন।

বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল ও রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডাঃ তাহলিল হোসেন শাওন জানান, মানসিক ভারসাম্যহীন একজন নারী মঙ্গলবার বিকেলে উপজেলার বলিয়ার্দী ইউনিয়নের নোয়াহাটা গ্রামের রাস্তায় একটি ছেলে সন্তান প্রসব করেছেন। নারীটি নিজের সম্পর্কে কিছুই বলতে পারছেন না। তার পরিচয় জানতে চাইলে তিনি শুধু স্বামীর নাম মামুন বলতে পারছেন। বাড়ি কালিয়া বা খালিয়া। বর্তমানে তিনি শিশু সন্তানসহ উপজেলা প্রশাসনের অধীনে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

ডাঃ শাওন আরো জানান, নারীটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের করে তার পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। যদি কোনো হৃদয়বান ব্যক্তি চিনতে পারেন, তবে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে জানানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com