সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

প্রেসিডেন্ট মনোনয়ন পেলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৩৮৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনকে সামনে রেখে সোমবার শুরু হয়েছে ৪ দিন ব্যাপী রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন। সেখানে আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণাও শুরু করলো ক্ষমতাসীন দলটি।

 

এদিকে হোয়াইটহাউজে হওয়া সম্মেলনে যোগ দেওয়ার কথা না থাকলেও শেষ মুহূর্তে হঠাৎ সেখানে হাজির হন ট্রাম্প। এক বক্তব্যে তিনি এই নির্বাচনকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন বলে উল্লেখ করেন। পাশাপাশি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন।

ট্রাম্প বলেন, একমাত্র একটি উপায়ে এই নির্বাচনে তারা আমাদের হারাতে পারে, আর সেটা যদি হয় পোশাকি নির্বাচন। সবাইকে সতর্ক থাকতে হবে। এটা আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। সুতরাং এই নির্বাচন যাতে কোনোভাবেই তারা ছিনিয়ে নিতে না পারে।

সম্মেলনের চুড়ান্ত দিন ২৭ আগস্ট রাতে কনভেনশনে মূল ভাষণ দেবেন ট্রাম্প। এদিন তিনি তুলে ধরবেন তার বিস্তারিত কর্মসূচী। প্রেসিডেন্টের ভাষণের আগে রিপাবলিকান দলের শীর্ষ কয়েকজন নেতা এবং ট্রাম্প পরিবারের সদস্যরা বক্তব্য রাখবেন।

 

প্রসঙ্গত, আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নির্বাচন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com