শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

নিকলী হাওরে ঘুরতে এসে লাশ হলো ব্যবসায়ী

দিলীপ কুমার সাহা
  • আপডেট সময় শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৪২১ বার পড়া হয়েছে
ছবি: সংগ্রহিত

কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওরে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে হাওরের পানিতে ডুবে মোঃ ইফাত (২৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার পর্যটন এলাকা মোহরকোনা বেড়িবাঁধে এ ঘটনা ঘটে।

 

ইফাত নোয়াখালী জেলার মোঃ হানিফ মিয়ার ছেলে। সে ঢাকা ফার্মগেইট এলাকায় ব্যবসা করে। শুক্রবার সকালে ঢাকা থেকে ইফাতসহ আট বন্ধু চারটি মোটরসাইকেল যোগে নিকলী হাওরে ঘুরতে আসে। নৌকা নিয়ে হাওরে ঘুরে এসে সবার অগোচরে একাই পানিতে সাঁতার কাটতে নামে ইফাত। এরপর থেকে তার কোনো খুঁজ পাওয়া যায়নি। শনিবার সকালে পর্যটন এলাকা মোহরকোনা বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় পানিতে ভাসমান অবস্থায় ইফাতের লাশ দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ ভাসমান অবস্থায় ইফাতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

পুলিশ জানায়, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বন্ধুদের সঙ্গে পর্যটন এলাকার মোহরকোনা বেড়িবাঁধে হাওরের পানিতে নৌকা নিয়ে ঘুরতে যায় ইফাত। একাই পানিতে সাতার কাটতে নামে। এরপর থেকে ইফাতের আর কোনো খুঁজ পাওয়া যায়নি। এলাকার লোকজন অনেক খোঁজাখুজি করে তার কোনো সন্ধান পায়নি। অবশেষে শনিবার সকালে বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় পানিতে ভাসমান অবস্থায় ইফাতের লাশ পুলিশ উদ্ধার করে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম সিদ্দিকী জানান, এ ব্যপারে নিকলী থানায় একটি (ইউ,ডি) মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com