সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

মসজিদ গেটের সিঁড়ির নিচে পাওয়া গেল পাইপ লাইনের সন্ধান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মসজিদের গেটের সিঁড়ির নিচে গ্যাসের পাইপ লাইনের সন্ধান পাওয়া গেছে। দ্বিতীয় দিনের মতো লিকেজের সন্ধানে মাটি খুঁড়ার সময় এই পাইপ লাইনের খোঁজ পাওয়া যায়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় ৮ফুট মাটি খুঁড়ার পর ওই তিন ইঞ্চি ব্যাসের পাইপ পাওয়া যায়। তবে এতে লিকেজ আছে কিনা এখনও বলতে পারেননি শ্রমিক ও তিতাসের কর্মকর্তারা। তিতাসের নিয়োজিত শ্রমিকেরা বলেন,‘মসজিদের দুটি সিঁড়ি ভাঙতে হয়েছে। তারপর মাটি খুঁড়ে ওই সিঁড়ির নিচেই পাওয়া গেছে লাইনটি। সম্পূর্ণ পাইপটি বের না করা পর্যন্ত লিকেজ আছে কিনা বলা যাচ্ছে না। ’

এর আগে সোমবার সকাল ৯টা থেকে বিস্ফোরণের ঘটনায় মাটির নিচে গ্যাসের সম্ভাব্য উৎস অনুসন্ধানে শ্রমিকদের দিয়ে খোঁড়াখুঁড়ি শুরু করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর তদন্ত কমিটি। ওই শ্রমিকেরা মসজিদের সামনে বাম দিকে, উত্তর পাশে এবং পশ্চিম পাশে ৫টি গর্ত করতে শুরু করে।

 

এ ঘটনায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তদন্ত কমিটির আহ্বায়ক ঢাকা অফিসের ব্যবস্থাপনা পরিচালক (প্লানিং) আবদুল ওয়াহাব তালুকদার গণমাধ্যমকে বলেন, ‘গতকাল সন্ধ্যায় যে পাইপটির সন্ধান পাওয়া যায় তাতে দুটি লিকেজ দেখা গেছে। সম্পূর্ণ পাইপটি বের না করা পর্যন্ত আমরা কিছুই বলতে পারছি না। ’

 

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নারায়ণগঞ্জের উপ মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. মফিজুল ইসলাম বলেন, ‘মসজিদের সিঁড়ির নিচে পাইপ লাইন পাওয়া গেছে। লিকেজ আছে কিনা বিস্তারিত পরে জানানো হবে। সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পর বিস্তারিত বলা যাবে। ’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com