সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

ভৈরবে র‌্যাবের হাতে বস্তাভর্তি ফেন্সিডিলসহ আটক ১

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৫১৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে ১৮৭ বোতল ফেন্সিডিলসহ আরমান মিয়া (২৮) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটকৃত আরমান মিয়া ভৈরব পৌর শহরের কালিপুর বাদশাবিল (দক্ষিণপাড়া) এলাকার মোঃ মুরশিদ মিয়ার ছেলে। আজ শনিবার দিবাগত রাতে আটকৃতের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

র‌্যাব জানায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল কালিপুর বাদশাবিল এলাকার আরমান মিয়ার বসতবাড়িতে অভিযান চালায়। এসময় তার শোবার ঘর থেকে বস্তাভর্তি ১৮৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন র‌্যাব সদস্যরা।

 

এবিষয়ে উদ্ধারকৃত মাদক ও আটকৃতের বিরুদ্ধে ভৈরব থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com