রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ডাল-রুটি খাওয়ার পয়সাও ছিল না’

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫৬ বার পড়া হয়েছে

আদালত সিরিয়ালের জনপ্রিয় মুখ ‘কেডি পাঠক’ অর্থাৎ রনিত রায়। ‘সুপারহিট’ ছবি করেও একটা সময়ে বেকার ছিলেন তিনি।

 

এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, এমন সময়ও গেছে যখন ডাল-রুটি খেয়ে বেঁচে থাকাই যেন প্রায় কঠিন হয়ে পড়েছিল। কিন্তু তিনি হাল ছাড়িনি। অপেক্ষা করে গেছি আবার সুযোগ আসার। ছবিতে যখন সুযোগ কমেছে, সিরিয়ালের দিকে সরে গিয়েছি।

 

১৯৯২ সালে ‘জান তেরে নাম’ ছবি দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক হয় রনিত রায়ের। পরবর্তীতে তামিল, তেলেগু, বাংলা সিনেমায় কাজ করেছেন তিনি। তবে তিনি তুমুল জনপ্রিয়তা পেয়েছেন ‘আদালত’ ধারাবাহিকে কেডি পাঠক হিসেবে। বাংলাদেশেও তার রয়েছে বেশ জনপ্রিয়তা।

ভারতীয় গণমাধ্যম এবিপির খবরে বলা হয়, বর্তমানে ভারতীয় ধারাবাহিকে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন তিনি। তবে একসময় সুপারহিট ছবি উপহার দেওয়ার পরও ৬ মাস কোনো কাজ পাননি ‘আদালত’ খ্যাত এই অভিনেতা।

 

এ নিয়ে রনিত জানান, ‘জান তেরে নাম’ সুপার হিট হয়। আজকালকার দিনের ১০০ কোটি টাকার ছবি। প্রথম ছবি এই স্তরের ছিল। তারপর আচমকাই ৬ মাস কোনো কাজ পাইনি। বেশ কিছু ছোটখাটো কাজ করেছিলাম সেই সময়। প্রায় ৩ বছর ধরে সেগুলোই করে গিয়েছি। ৯৬ সাল পর্যন্ত।’

 

এই অভিনেতা আরও বলেন, আমি বাড়িতে বসে ছিলাম প্রায় বছর চারেক। একটা ছোট গাড়ি ছিল। কিন্তু পেট্রোল কেনার টাকা ছিল না। বাড়ি পর্যন্ত হেঁটে যেতাম। সেখানে গিয়েই খেতাম। সিলভার জুবিলি ফিল্মে কাজ করার পরও আমার কাছে কোনো টাকা ছিল না। এক সময়ে ‘উড়ান’, ‘আগলি’-র মতো ছবিতে কাজ করে প্রশংসা পেয়েছেন ফিল্ম-বোদ্ধাদের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com