রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

হোসেনপুরে ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচা খুন : আহত ৩

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে ভাতিজাকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সৌদিআরব প্রবাসী চাচা তাইজুল ইসলাম (৩৫) নির্মম ভাবে খুন হয়েছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে একই পরিবারের আরো তিনজন গুরুতর আহত হয়। গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার হাজীপুর বাজারে এ ঘটনা ঘটেছে।

 

পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়, উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামের আমিনুল হকের ছেলে মোঃ শামীম মিয়া পাশের মেছেড়া আতকাপাড়া গ্রামের মফিজ আলীর ছেলে মোঃ পারভেজ মিয়া একসাথে বিল্ডিং শ্রমিকের কাজ করতো। পারভেজের কাছে শামীম মিয়া শ্রমিক মুজুরির ৩৫০টাকা পাওনা ছিলো। পাওনা টাকা দিতে অস্বীকার করায় মঙ্গলবার সকালে পারভেজের সাথে শামীমের ঝগড়া সৃষ্টি হয়। সন্ধ্যায় হাজিপুর বাজারে ইউপি সদস্য রিপন মিয়ার ঘরে সালিশ দরবারের মাধ্যমে পাওনা টাকার বিষয়টি নিস্পত্তির জন্য শামীমকে খবর দেয় পারভেজ। দরবার সালিশের এক পর্যায়ে শামীমকে ঘরে আটকে রেখে শারিরিক নির্যাতন চালানো হয়।

 

খবর পেয়ে শামীমকে উদ্ধার করতে বাবা ও চাচা এগিয়ে এলে পূর্বপরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত পারভেজ গংরা তাদের উপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তাইজুল ইসলাম (৩৫), আমিনুল হক (৪০), জালাল উদ্দিন (৪১), মোঃ শামীম (২৫) গুরুতর আহত হয়। আহতদের আশঙ্খাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাইজুল ইসলামকে মৃত ঘোষনা করেন। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

 

এ ব্যাপারে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে এবং খুনের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেন তিনি ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com