রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

নিকলী হাওর পর্যটকদের মন কেড়েছে

দিলীপ কুমার সাহা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের নিকলী হাওর ইতোমধ্যে পর্যটকদের মন কেড়ে নিয়েছে। বিশাল জলরাশির ওপর নীল আকাশের দিকে তাকিয়ে উদাস হয়েছেন অনেকেই। এমন অপ্রসিদ্ধ জায়গায় নিজের মতো করে ঘুরতে পেরে খুশি তারা। চারিদিকে ছড়িয়ে পড়েছে নিকলী হাওরের সুনাম। তাই সুযোগ পেলেই ভ্রমণপিপাসুরা ছুটছেন সেখানে।

 

হাওরে ঘুরতে ঘুরতে চোখে পড়বে ছোট ছোট সবুজ গ্রাম। গ্রামের বাজার গুলো থেকে কিনে নিতে পারবেন হালকা নাস্তা। খোলা আকাশের নিচে নৌকার ছাদে বসলে পাবেন অদ্ভুত আনন্দ। ঘুরতে ঘুরতে চলে যাবেন ছাতিরচরের করছ গাছের বাগানে। নিকলী বেড়িবাঁধ থেকে নৌকায় সরাসরি ছাতিরচর যেতে ঘণ্টাখানেক সময় লাগে। নৌকাযোগে ৩ ঘণ্টায় অনেক জায়গা ঘুরতে পারবেন।

 

এখানে সাধারণত ১ ঘণ্টার জন্য ৭০০-৮০০ টাকা ভাড়া নেয়। অবশ্যই ভাড়া করার সময় দামাদামি করে নেবেন। ১৫-২০ জন অনায়াসে নাচানাচি করে ঘুরতে পারবেন এসব নৌকায়। নৌকার সাইজ অনুযায়ী ভাড়া খুব একটা কম-বেশি হয় না। তাই বড় নৌকা নেওয়াই ভালো। নিকলীতে খাবারের তেমন ব্যবস্থা নেই। বাজারে কয়েকটি রেস্তোরাঁ আছে। এছাড়া বেড়িবাঁধে ঢোকার সময় একটি রেস্তোরাঁ আছে সেখানে ভালো খাবার পাওয়া যায়।। খাবার ব্যবস্থা হলে পূর্ণিমা রাতে নৌকার ছাদে কাটিয়ে দিতে পারেন রাত। তবে নিরাপত্তার জন্য অবশ্যই নিকলী থানায় জানাতে হবে। রাতে অবশ্যই বেড়িবাঁধের কাছাকাছি জায়গায় থাকতে হবে। এছাড়া নিকলীতে একটি ডাকবাংলো আছে। সেখানেও ব্যবস্থা করতে পারেন। তবে সেটা না হলে কিশোরগঞ্জ শহরে থাকতে পারবেন।

 

ঢাকার সায়েদাবাদের পাশে গোলাপবাগ বাসস্ট্যান্ড থেকে বাসে সোজা পুলেরঘাট যাবেন। পুলেরঘাট থেকে অটোরিকশা দিয়ে নিকলী বেড়িবাঁধ পৌঁছে যাবেন। এছাড়া ঢাকা থেকে সোজা কিশোরগঞ্জ যেতে পারেন। সেখান থেকে নিকলী যাওয়া যায়। কেননা নিকলীর চেয়ে কিশোরগঞ্জ শহরে থাকা-খাওয়ার সুবিধা তুলনামূলক বেশি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com