শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

নিকলীতে নতুন মাদক ড্যান্ডি

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৫২০ বার পড়া হয়েছে
ছবি: সংগ্রহিত

রেড়িও, ঘড়ি ও টেলিভিশন এবং জুতা মেরামতের দোকানে (ডেনড্রিট) ড্যান্ডি রাইট আঠা ব্যবহারের কথা থাকলেও এখন কিশোরগঞ্জের নিকলী উপজেলার সাতটি ইউনিয়নেই মাদক দ্রব্য হিসেবে ওই আঠা ব্যবহার করা হচ্ছে।

 

উপজেলার বিভিন্ন বাজারের কিছু অসাধু ব্যবসায়ী প্লাষ্টিকের সামগ্রী জুতা জোড়া লাগানো এই রাসায়নিক পদার্থ প্রতি প্যাকেট ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি করছে। মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর ক্লোরোফর্ম জাতীয় এই ড্যান্ডি রাইট আঠা।

ইত্তেফাকের অনুসন্ধানে জানা গেছে, (ডেনড্রিট) যা নেশাকারীদের মাঝে পরিচিত ড্যান্ডি রাইট আঠা বাতাসের সংস্পর্শে এলে ধীরে ধীরে গ্যাস হয়ে উড়ে যায়। নেশাসক্তরা (ডেনড্রিট) ড্যান্ডি রাইট আঠা প্রথমে টিউব থেকে বের করে পলিথিনের ছোট ব্যাগে ঢোকায়। এরপর ফুঁ দিয়ে পলিথিনের ব্যাগে বাতাস ঢোকালে আঠা গ্যাসে পরিণত হয়। পরে সেই গ্যাস নিঃশ্বাসের সঙ্গে টেনে নেওয়া হয়। বেশ কয়েকবার এ প্রক্রিয়া চলে। এতে এক ধরনের নেশার সৃষ্টি হয়। একটি ডেনড্রিট টিউব দিয়ে বেশ কয়েকজন নেশা করতে পারে।

 

কম দাম হওয়ায় নিম্ন আয়ের লোকজন বিশেষ করে শিশুরাও এ নেশায় বেশি আসক্ত। বিভিন্ন সূত্রে জানা গেছে, সন্ধ্যা নামার পর পরই নিকলীর ফুটবল খেলার মাঠ, নিকলী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, শহীদ মিনার চত্বরে ও জেলা পরিষদের অডিটরিয়ামের সামনের রাস্তায় ছাত্র, যুব ও তরুণরা এ নেশায় মেতে উঠে। নাম প্রকাশ না করার শর্তে কয়েক জন সচেতন ব্যাক্তি বলেন, দীর্ঘ দিন ধরে এ নেশা চললেও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারা প্রশাসনের কাছে ড্যান্ডি রাইট আঠা আমদানি বন্ধের দাবি জানান। নিকলী উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা (ইউ এইচ ও) জাহাঙ্গীর খাঁন বলেন, ডেনড্রিট আঠা একটি রাসায়নিক পদার্থ। এটি হেরোইন ও ইয়াবার মতোই আত্মঘাতী। এটি দিয়ে নেশা করলে ফুসফুসে ক্যানসার, কলিজা, কিডনি, মস্কিক, স্নায়ুতন্ত্র দ্র্রুত আক্রান্ত হয়ে নষ্ট হয়ে যাবে।

 

শিশুদের জন্য এটা আরো ভয়ংকর ডেনড্রিট) ড্যা-ি রাইট আঠা ।নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামছুল আলম ছিদ্দিকী ইত্তেফাককে বলেন , এ ধরণের মাদকের নামটি আমি নতুন শুনেছি।তবে দ্রুত এসব নেশার আড্ডায় পুলিশি অভিযান চালানো হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com