সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

ভৈরবে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৩৫৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে দীর্ঘ ২ বছর পর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে । গতকাল রবিবার রাতে স্থানীয় আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে উৎসব মুখর পরিবেশে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া ও সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সেন্টু ও কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা সোলায়মান, পৌর আওয়ামীলীগ সভাপতি এস এম বাকি বিল্লাহ ও সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ, রাষ্ট্রপতির এপিএস লুৎফর রহমান ফুলু ও এপিএস-২ সাখাওয়াত ঊল্লাহ প্রমূখ উপস্থিত থেকে ৭১ সদস্য বিশিষ্ট ২টি নতুন পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করেন। এ সময় দলীয় অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । পরে নতুন এ দুই কমিটির পরিচিতিসভা অনুষ্ঠিত হয়।

 

এ সময় নব গঠিত কমিটির উদ্দ্যেশ্যে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া আগামী নির্বাচনে সকলকে দলের স্বার্থে একত্রিত হয়ে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান । এ সময় তিনি আরো বলেন, শ্রমিক লীগ ও ছাত্রলীগের কমিটি ভেঙে দিয়ে আগামী ১ মাসের মধ্যে নতুন কমিটি গঠনের আহবান জানান ।

 

উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু বলেন, স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি আরো দূর্বার গতিতে এগিয়ে যাবে । দলকে সুসংগঠিত করে সামনের দিনগুলোতে আরো শক্তিশালী ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করেন । পরে নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করে মিষ্টি মুখ করান অতিথিরা।

 

উল্লেখ্য ২০১৮ সালের ৮ই অক্টোবর জিল্লুর রহমান পৌর মিলনায়তনে স্থানীয় সাংসদ ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আবদুল হেকিম রায়হানকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং আফজাল হোসেন জামাল কে সাধারন সম্পাদক এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে আলী মনসুর রাজু এবং শামিম আহমেদ খোকন কে পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও রাকিব রায়হানকে সাধারন সম্পাদক করে ২ কমিটিতে ৭১ জন করে ১শ ৪২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com