শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

নিকলীতে মোবাইলফোনের মাধ্যমে আইপিএল ক্রিকেট খেলা নিয়ে চলছে জুয়া

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৪৩০ বার পড়া হয়েছে

আইপিএল ক্রিকেট খেলাা নিয়ে কিশোরগঞ্জের নিকলী উপজেলার সাতটি ইউনিয়নে জমে উঠেছে জমজমাট জুয়ার। বিশেষ করে এ খেলায় সম্পৃক্ত হয়ে ধ্বংস হচ্ছে এ উপজেলার অধিকাংশ যুব সমাজ ও শিক্ষার্থী। অনেকেই এখন নিজের কর্মসংস্থান ছেড়ে জুয়ার পেছনে ঘুরছে। যার ফলে কিছু লোক অল্প দিনের মধ্যে আঙুল ফুলে কলাগাছে পরিণত হয়েছেন।আবার কেউ কেউ নিঃস্ব হয়ে রাস্তায় নেমে পড়েছেন।

 

জুয়ার টাকা সংগ্রহ করতে গিয়ে অনেক যুবক নানা অপরাধের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। যার কারণে এলাকায় বাড়ছে নানা অপরাধ ও ছিনতাই। জুয়ায় আসক্ত হয়ে অনেকেই নিজের সঞ্চয়কৃত টাকা জুয়ার দানে নিয়ে যাচ্ছেন। একটি বিশ্বস্ত সূত্র বলছে, নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে উচ্চ শিক্ষিত লোকেরাও জুয়ার সঙ্গে জড়িত। বিশেষ করে স্কুল- কলেজের শিক্ষির্থীরা এ কাজে বেশি জড়িয়ে পড়ছে। অনেকেই রাতে লেখাপড়া ছেড়ে উপজেলার বিভিন্ন জুয়ার আসরে সময় কাটাচ্ছে।

 

একটি সৃত্র জানায়, নামিদামি তারকারদের হাতে যখন বল-বা ব্যাট থাকে তখন বলে আমার তারকা এবার চার বা চক্কা মারবেন। চার-চক্কা না পারলে আপনাকে আমি ২০ হাজার টাকা দেব। আর চার-চক্কা করতে পারলে আপনি আমাকে ২০ হাজার টাকা দেবেন।এভাবে ভালো ক্রিকেট খেলোয়ারদের ক্ষেত্রে হাজার থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত জুয়া ধরা হয় মোবাইলফোনের মাধ্যমে। এভাবে জুয়া ধরা হয়।

 

অনুসন্ধানে জানা যায়, নিকলী উপজেলা সাতটি ইউনিয়নের ১৩ টি হাট-বাজারসহ বিভিন্ন দোকান, হোটেল ও বাসায় , নদীর ঘাটে, নৌকায় প্রতিনিয়ত মোবাইল ফোনের জুয়ার আসর বসে। এছাড়াঁও খোঁজ নিয়ে জানা যায়, গ্রামাঞ্চলেও জুয়ার আসরের ব্যাপক বিস্তৃতি লাভ করেছে।

 

উপজেলার সচেতন নাগরিকরা বলেছেন, প্রশাসন এবং পুলিশ আন্তরিক হলে এভাবে প্রকাশ্যে মোবাইফোনের জুয়াড়িরা বসার সাহস পেত না। এ বিষয়ে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম সিদ্দিকী বলেন, আইপিএল ক্রিকেট খেলার নামে জুয়া খেলা হয় এ কথা শুনেছি স্বীকার করে ইত্তেফাককে বলেন, আমাদের সোর্স কাজ করছে। সুনিদির্ষ্ট তথ্য পেলে যেখানে মোবাইল ফোনের জুয়ার আসর বসে অভিযান পরিচালনা করব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com