রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

ভৈরবে ভিক্ষুকদের মাঝে অটো রিক্সা বিতরণ

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৪৪৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পের অংশ হিসেবে ভিক্ষুকদের মাঝে ব্যাটারি চালিত রিক্সা বিতরণ করা হয়েছে। ভৈরব উপজেলার সকল সরকারি চাকুরীজীবীদের একদিনের বেতন ও বাংলঅদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ত্রাণ তহবিলের অর্থায়নে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা বারটায় উপজেলা পরিষদ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে ভৈরব উপজেলা নির্বাহি কর্মকর্তা লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া। এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হীমাদ্রী খীসা, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগমহ আরো অনেকে।

 

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া বলেন, ভিক্ষাবৃত্তি বন্ধ করতে এবং হতদরিদ্রদের বিকল্প কর্মসংস্থানের লক্ষে ভিক্ষুকদের মাঝে রিক্সা বিতরণ করা হয়েছে। ভিক্ষুকমুক্ত সমাজ গড়তে সারাদেশের ন্যায় ভৈরবেও পর্যায়ক্রমে প্রত্যেক হতদরিদ্র পরিবার সরকারি সহযোগিতা পাবে বলেও জানান তিনি।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা বলেন, রিক্সা বিতরণের প্রথম দিনে ইউনিয়ন পর্যায়ের ১৩জন ভিক্ষুকের মাঝে রিক্সা বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে তালিকা অনুযায়ী অন্যান্য ভিক্ষুকদের মাঝেও সরকারি সহায়তা পৌছে দেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com