মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী ফোরামের আয়োজনে ধর্ষণ বিরোধী মানববন্ধন ও র‍্যালী

আবদুল্লাহ আল মামুন পলাশ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৪৩০ বার পড়া হয়েছে

হোক প্রতিবাদ, সকল অশুভ শক্তি নিপাত যাক, ফাসি চাই ফাসি চাই, ধর্ষকদের ফাসি চাই স্লোগানে কিশোরগঞ্জ জেলার ১৩ উপজেলার সমন্বিত প্লাটফর্ম, কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী ফোরামের আয়োজনে ধর্ষণ বিরোধী মানববন্ধন ও র‍্যালীর আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে ৫ শতাধিক স্বেচ্ছাসেবক অংশগ্রহন করে।

এসময় বক্তব্য রাখেন ১৯ টি স্বেচ্ছাসেবী সংঘটনের সভাপতি, সেক্রেটারী ও প্রতিনিধিবৃন্দ। ধর্ষকদের বিরুদ্ধে এক, দুই, তিন, চার- ধর্ষক তুই বাংলা ছার কন্ঠে প্রতিবাদী স্লোগান করে নারী এবং পুরুষ স্বেচ্ছাসেবীবৃন্দ। এ সময় স্বেচ্ছাসেবী ফোরামের এডমিনগণ সকল অংশগ্রহনকারীর মাস্ক নিশ্চিত করে ও সামাজিক দূরত্ব বজায় রাখার আহব্বান জানান। মানববন্ধনের র‌্যালীটি আখড়া বাজার, কালীবাড়ি, বটতলা হয়ে গুরুদয়াল সরকারী কলেজ মাঠ এবং মুক্তমঞ্চে এসে নীরবতা পালন করা করে এবং সকলে মিলে ৮ টি দাবি উপস্থাপন করে।

১. ধর্ষণ আইন পুনর্ঘটনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করা।
২.ধর্ষনজনিত ঘটনা বা অপরাধের জন্য দ্রুত বিচার ট্রাইবুনাল গঠন ও দ্রুততম সময়ে বিচারের ব্যাবস্থা করতে হবে।
৩.ধর্ষিতার চিকিৎসা ও পূনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে।
৪.ধর্ষণ প্রতিরোধে আলাদা টাক্স ফোর্সের ব্যবস্থা করতে হবে।
৫.শহরের অলিতে গলিতে সি সি ক্যামেরার ব্যবস্থা করতে হবে।
৬.পূর্ববর্তী ধর্ষন বিষয়ক সকল মামলার রায় ৬ মাসের মধ্যে সম্পন্ন করতে হবে।
৭.দল, মত নির্বিশেষে ধর্ষককে বিচারের আওতায় আনতে হবে।
৮.এদেশের সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।


দাবী উপস্থাপনা শেষে কিশোরগঞ্জের ১৩ উপজেলার সকল স্বেচ্ছাসেবী সংঘটন ও স্বেচছাসেবীবৃন্দের আয়োজনে মানববন্ধনটি স্লোগানে স্লোগানে সমাপ্তি করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com