শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

ভৈরবে প্রাইভেটকার ভর্তি ফেন্সিডিলসহ র‌্যাবের হাতে আটক ১

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৫৬৯ বার পড়া হয়েছে

ভৈরবে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ মোঃ রিজন মিয়া (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটকৃত রিজন মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন মাদারপাড়া এলাকার মোঃ জয়নাল আবেদীনের ছেলে।

 

শুক্রবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড় এলাকা থেকে একটি প্রাইভেটকার তল্লাশি করে গাড়ির ভেতর থেকে ৪৮৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন র‌্যাব। পরে গাড়িটিকে জব্দ ও চালক রিজন মিয়াকে আটক করা হয়।

 

র‌্যাব জানায়, গতকাল শুক্রবার রাতে সীমান্তবর্তি জেলা ব্রাক্ষ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকা থেকে একটি মাদক কারবারি চক্র ফেন্সিডিলের একটি বড় চালান ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে গোপন সূত্রে পাওয়া এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নামে র‌্যাব। ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে রাত সাড়ে আটটার দিকে ভৈরব দুর্জয়মোড় বাসষ্ট্যান্ড এলাকায় ঢাকাগামী লেনের উপর তল্লাশি চৌকি স্থাপন করা হয়।

 

পরে রাত নয়টার দিকে গোপন সংবাদের বর্ণিত প্রাইভেটকারটি র‌্যাবের তল্লাশি চৌকির নিকট আসলে গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালায় র‌্যাব সদস্যরা। এসময় গাড়ির ভেড়র থেকে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৪৮৮বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

 

এবিষয়ে উদ্ধারকৃত মাদক ও আটকৃতের বিরুদ্ধে ভৈরব থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন কোম্পানী অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com