বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে নিকলিতে বিদেশী রিভলবার ও গুলিসহ অস্ত্রধারী আটক

মো: আল-আমীন
  • আপডেট সময় সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৪৫৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে নিকলিতে বিদেশী রিভলবার ও গুলিসহ এক অস্ত্রধারীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।

 

আজ সোমবার (১২ অক্টোবর) কিশোরগঞ্জ নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ডুবি এলাকা হতে অস্ত্রধারী মোহাম্মদউল্লাহ (৩৮), পিতা- মোঃ সামসুদ্দিন , সাং- ডুবি, ইউপি- সিংপুর থানা-নিকলী, জেলা-কিশোরগঞ্জ’কে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল একটি আমেরিকার তৈরী বিদেশী রিভলবার এবং এক রাউন্ড গুলিসহ হাতেনাতে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ জমি-জমা নিয়ে বিরোধের জেরে এলাকায় অস্ত্র নিয়ে প্রভাব বিস্তার করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার নিকলী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com