রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কিশোরগঞ্জে নানা আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্ত’র ভাগ্য উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা সেই তরুণী রিমান্ডে ইরানে নতুন হামলার দিনক্ষণ জানাল যুক্তরাষ্ট্র তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড আশুলিয়াতেও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

জার্মান স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ২৯২ বার পড়া হয়েছে

জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়ান্স স্পাহন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার জার্মানির স্থানীয় সময় বিকাল ৫টার পর জার্মান স্বাস্থ্য মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

স্বাস্থ্যমন্ত্রী ইয়ান্স স্পাহনের মুখপাত্র হান্নো কাউটজ গণমাধ্যমকে বলেছেন, মন্ত্রী আজ সকালে মন্ত্রিসভার বৈঠকে ছিলেন। তিনি সেখানে স্বাস্থ্যবিধি অনুসরণ করেই উপস্থিত ছিলেন কিন্তু বিকালে তার সর্দি দেখা দেয়। পরে পরীক্ষা করে স্বাস্থ্যমন্ত্রী ইয়ান্স স্পাহনের কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়। তিনি এখন ঘরে আইসোলেশনে আছেন।

 

জার্মানিতে পুনরায় করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। জার্মানিতে এপ্রিল মাসের পর থেকে করোনাভাইরাস সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও ইদানীং আবার ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে।

 

মঙ্গলবার একদিনে দেশটিতে ৭ হাজার ১৬৭ জন করোনা আক্রান্ত হয়েছেন; আর মৃত্যুবরণ করেছেন ৫৬ জন। বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশিও কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com