রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হঠাৎ পিছিয়ে গেল প্রেসিডেন্টস কাপের ফাইনাল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ২৫৫ বার পড়া হয়েছে

বিসিবি প্রেসিডেন্টস কাপে ফাইনালে মুখোমুখি হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত দল। গত ১১ অক্টোবর এই দুই দলের লড়াই দিয়েই শুরু হয়েছিল টুর্নামেন্ট।

 

বৃহস্পতিবার সকালের খবর ছিল, শুক্রবার (২৩ অক্টোবর) নির্ধারিত সময় থেকে আধাঘণ্টা পিছিয়ে শুরু হবে এই ফাইনাল ম্যাচ। জুমার নামাজের কারণে ম্যাচ পেছানো হয়েছে বলে জানানো হয়। ফাইনালের জন্য দুই দল সেভাবেই নিজেদের প্রস্তুত করছিল। তবে বিকালে জানা গেল, শুক্রবার বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালের বল মাঠে গড়াচ্ছে না । একে আরও ২ দিন পিছিয়ে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল (শুক্রবার) বিসিবি প্রেসিডেন্টস কাপ ফাইনাল হবে না। নতুন সূচি নির্ধারিত হয়েছে। দুই দিন পিছিয়ে আগামী ২৫ অক্টোবর রোববার ফাইনালটি মাঠে গড়াবে। সেদিন আধঘণ্টা পিছিয়ে নয়, এর আগে অনুষ্ঠিত অন্য সব ম্যাচের মতোই মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে ম্যাচটি দুই দিন পিছিয়ে গেছে বলে জানিয়েছে বিসিবি। এছাড়া ফাইনালকে ঘিরে সুখবর রয়েছে দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য।

 

সেটা হলো – রিয়াদ বাহিনী আর শান্ত একাদশের ফাইনালটি সরাসরি দেখানো হবে টেলিভিশনে। বাংলাদেশ টেলিভিশন প্রেসিডেন্টস কাপের ফাইনাল সরাসরি সম্প্রচার করবে। ক্রিকেটপ্রেমীরা ঘরে বসেই খেলাটি সরাসরি দেখতে পাবেন। এতোদিন ধরে এই কাপের সব খেলা দেখা যাচ্ছিল ফেসবুকে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। যা অনেকের কাছে সহজলভ্য ছিল না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com