শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

কিশোরগঞ্জে পাটসুতা গার্মেন্টস এর শুভ উদ্বোধন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৪০৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে যাত্রা শুরু করেছে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব ফ্যাশন হাউজ ‘পাটসুতা গার্মেন্টস লিমিটেড’। জেলা শহরের রথখলা এলাকার ঈশাখা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ফ্যাশন হাউজটি তার যাত্রা শুরু করেছে।

 

গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ব্যবসা প্রতিষ্ঠানটিতে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়। এতে বিশিষ্ট রাজনীতিক ও শ্রমিক নেতা আবদুর রহমান রুমী, সাংবাদিক আশরাফুল ইসলাম, আলী রেজা সুমন, সাজন আহাম্মেদ পাপন, রাজিবুল হক সিদ্দিকী ও আল আমিন ছাড়াও ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

 

এ সময় ‘পাটসুতা গার্মেন্টস লিমিটেড’ এর ব্যবসায়ীক অংশীদার মো. আশরাফ আলী, মাহবুব আলম ও মোজাহিদুল ইসলাম ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন। দোয়া পরিচালনা করেন গুরুদয়াল সরকারি কলেজ জামে মসজিদের ইমাম মাও. মো. আশরাফ আলী।

 

‘পাটসুতা’য় শূন্য থেকে পনেরো বছর বয়সী ছেলে ও মেয়েদের যাবতীয় জামাকাপড় পাওয়া যাবে। বিশেষ করে এখানে পাটজাত কাপড়ে তৈরি বিভিন্ন ডিজাইনের আকর্ষণীয় পোশাকের বিপুল সম্ভার রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com