সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭ খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা

চার মিনিটে দুই গোল করে জিতলো আর্সেনাল

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ২৭৫ বার পড়া হয়েছে

উয়েফা ইউরোপা লিগের গ্রুপ পর্বের ম্যাচে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে জয় পেয়েছে আর্সেনাল। তারা ২-১ গোলে হারিয়েছে র‌্যাপিড ভিয়েনাকে।ভিয়েনার মাঠে অবশ্য শুরুতে পিছিয়ে পড়েছিল গার্নার্সরা। পরে চার মিনিটের ব্যবধানে দুই গোল করে জয় তুলে নেয়। অবশ্য প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।

প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় ভিয়েনা। এ সময় ভিয়েনার টেক্সিয়ারসিস ফাউন্টাস গোল করে এগিয়ে নেন দলকে। পিছিয়ে পড়া আর্সেনাল ঘুরে দাঁড়ায় ম্যাচের ৭০ মিনিটের মাথায়। এ সময় নিকোলাস পেপের ফ্রি কিক থেকে উড়ে আসা বলে ডেভিড লুইস হেড দিয়ে জালে জড়িয়ে সমতা ফেরান। ৭৪ মিনিটের মাথায় পিয়েরে এমরিক আউবেমেয়াং গোল করে স্বস্তি দেন কোচ মাইকেল আর্তেতাকে। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়ে ইউরোপা লিগের শুরুটা দারুণ করলো আর্সেনাল।

ম্যাচ শেষে আর্সেনালের কোচ আর্তেতা বলেছেন, আমরা জানতাম ম্যাচটি কঠিন হবে। শুরুতে আমাদের কিছু সিদ্ধান্তে ম্যাচটি আরো কঠিন হয়ে যায়। বিশেষ করে গোলটি হজম করার পর। অবশ্য সবগুলো ভুল আমার। যেহেতু সিদ্ধান্তগুলো আমি নিই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com