মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে জুয়ার আসর থেকে নগদ টাকা’সহ ১০ জুয়ারী আটক

মো: আল-আমীন
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৪৪২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কালিয়ারকান্দায় জুয়ার আসর থেকে নগদ টাকা, মোবাইল সেট, তাসের বান্ডিল ও ১০ জুয়ারীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।

 

আজ (২৭ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ কালিয়ারকান্দায় তাহের উদ্দিন আনোয়ারী উচ্চ বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার দক্ষিন পার্শ্বের খোলা মাঠ হতে শুকুর আলী (২৫), পিতা-আসেন মিয়া, সাং-আষাঢ়কান্দি, মোঃ মান্নান(৩৫), পিতা-আব্দুল ওয়াহাব, সাং-আষাঢ়কান্দি, মোঃ মাসুদ মিয়া (২০), পিতা-বকুল মিয়া, সাং-রায়খোলা, মোঃ ওমর ফারুখ(৩৫), পিতা-মৃতঃ কালু মিয়া, মোঃ আল-আমিন (২৮), পিতা-মীর হোসেন, মোঃ বাবু (৩৫), পিতা-মৃত বশির উদ্দিন, মোঃ লিটন(৪০), পিতা-মৃত আসেন মিয়া,  মোঃ আজিল উদ্দিন (২৮), পিতা-মৃত তমিজ উদ্দিন, মোঃ রঞ্জু মিয়া (৪২), পিতা-মৃত আব্দুল সাত্তার, মোঃ সুমন মিয়া (৩০), পিতা-মৃত বুদু মিয়া, সর্ব সাং-গৌরিপুর, ইউপি-দুলদিয়া, থানা-কটিয়াদি, জেলা-কিশোরগঞ্জ-দের’কে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল জুয়া খেলার নগদ ১১ হাজার ৬শ টাকা, ৩টি মোবাইল সেট ও ৩ বান্ডিল তাস’সহ গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ এলাকায় টাকার বিনিময়ে জুয়া খেলে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে প্রেরণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com