মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

ভৈরবে কাউন্সিলর পদপ্রার্থী মিন্টু মিয়ার আলোচনা সভা

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৪৭৮ বার পড়া হয়েছে

আসন্ন ভৈরব পৌরসভা নির্বাচনে তৃতীয়বারের মত পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদে আলহাজ্ব মোশারফ হোসেন মিন্টু মিয়ার নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত আটটায় ৬নং ওয়ার্ডের তাতাঁরকান্দির এলাকাবাসীর সাথে আলোচনা সভায় মিলিত হন আলহাজ্ব মোশারফ হোসেন মিন্টু মিয়া। বর্তমানে তিনি পর পর দ্বিতীয়বারের মতো সফলতার সাথে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

তাতাঁরকান্দি এলাকার মাঝার প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় স্থানীয় বিশিষ্ট মুরব্বি আলহাজ্ব আলী হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সেন্টু। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ভৈরব হাজী আসমত কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস বাছেদ, সাবেক কাউন্সিলর সোহরাফ হোসেন ও হাজী মজনু মিয়ামহ লক্ষ্মীপুর-তাতাঁরকান্দি এলাকার সকল বংশের অন্যান্য গণমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সহস্রাধীক সাধারন এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বক্তারা সবাই বিগত দিনে টানা দশ বছর কাউন্সিলর হিসেবে মিন্টু মিয়ার উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ডের কথা তুলে ধরেন। এছাড়াও গ্রামের পরিবেশ উন্নয়নে মাদকমুক্ত সমাজ গড়তে মিন্টু মিয়ার অগ্রণী ভূমিকা প্রশংসনীয় বলে উল্লেখ করেন বক্তারা। একসময় তাতাঁরকান্দি গ্রামে বেকারত্ব ও মাদকের সয়লাভ থাকলেও বর্তমানে এ গ্রামের মাদকের ভয়াবহতা অনেকাংশে কেটে গেছে। পাশাপাশি কাউন্সিলর মিন্টু মিয়ার অগ্রণী প্রচেষ্টায় গ্রামে চুরি-ছিন্তাই, জুয়া, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড অনেকাংশে প্রতিহত করা সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন বক্তারা। এছাড়াও এলাকার উন্নয়নের স্বার্থে আসন্ন পৌর নির্বাচনে ৬নং ওয়ার্ড থেকে আলহাজ্ব মোশারফ হোসেন মিন্টু মিয়াকে বিনা প্রতিদন্ধিতায় জয়যুক্ত আহবান জানিয়েছেন অনুষ্ঠানে অংশ নেওয়া আমন্ত্রিত নেতৃবৃন্দগণসহ উপস্থিত এলাকাবাসী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com