রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

এক মাসের লকডাউন ঘোষণা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ২৭১ বার পড়া হয়েছে

ব্রিটেনে আবারও এক মাসের জন্য লকডাউন ঘোষণা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যাওয়ার পর শনিবার এই সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত এই দফায় কার্যকর হবে লকডাউন। ইউরোপের মধ্যে ব্রিটেনেই করোনা মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। দৈনিক ২০ হাজারের বেশি মানুষ এখন করোনায় আক্রান্ত হচ্ছেন সে দেশে।

বিশেষজ্ঞদের শঙ্কা, এই সংখ্যা পৌঁছাতে পারে ৮০ হাজার পর্যন্ত। প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, সংক্রমণ রোধের ক্ষেত্রে এ ছাড়া আর কোনো বিকল্প পথ ছিল না। তবে লকডাউনের মধ্যেও খোলা থাকবে কিছু পরিষেবা। সেগুলোর মধ্যে জরুরি পরিষেবা ছাড়াও থাকছে স্কুল ও বিশ্ববিদ্যালয়। রেস্তোরাঁয় বসে পানাহার করা যাবে না। তবে খাবার ও পানীয় কিনে নিয়ে যাওয়া যাবে।

 

ব্রিটেনে সংক্রমণের হার লাগামছাড়া হয়ে গেছে- বিশেষজ্ঞদের পক্ষ থেকে এ ব্যাপারে সতর্কতা পাওয়ার পরই লকডাউনের পথে হাঁটলেন বরিস জনসন।

এর আগে ইংল্যান্ডে প্রথম দফার লকডাউন ছিল ২৩ মার্চ থেকে ৪ জুলাই পর্যন্ত। সেবারও লকডাউন দেরিতে ঘোষণা করায় সমালোচিত হয়েছিলেন বরিস জনসন। তিনি নিজেও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com