রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির

সাকিবের মাঠে ফেরার অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ২৪০ বার পড়া হয়েছে

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় এক বছর আগে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন দেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। আইসিসি আরোপিত সেই নিষেধাজ্ঞার মেয়াদ গত বৃহস্পতিবার শেষ হওয়ায়, আবারও সাকিবের মাঠে ফেরার অপেক্ষায় এখন দেশের লাখো ক্রিকেট প্রেমী।

 

চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার কথা রয়েছে সাকিবের। ফেরার পর পাঁচ দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেবেন তিনি। কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর দেশের ক্রিকেট কার্যক্রমকে স্বাভাবিক করার লক্ষ্যে এ টুর্নামেন্টটি হবে বাংলাদেশের দ্বিতীয় পদক্ষেপ।

নিজের প্রত্যাবর্তন ঘিরে তৈরি হওয়া এক টেলিভিশন বিজ্ঞাপনে সাকিব বলেন, ‘আমি সাকিব আল হাসান এবং ক্রিকেট মাঠই আমার ঘর। সময়টা কঠিন, তবে আমি আরও শক্ত হয়ে মাঠে ফিরে আসব। আমি দিনরাত চেষ্টা করেছি লাল-সবুজ বেশে মাঠে ফিরতে।’

 

কেবল ভক্তরাই নয়, সাকিবের প্রত্যাবর্তনের অপেক্ষায় এখন মুশফিক-মোস্তাফিজসহ বাংলাদেশ ক্রিকেট দলে তার অন্য সতীর্থরাও। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগে সাকিবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন বার্তা দেন তার সতীর্থ উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

সাকিবের সাথে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করার স্মৃতি রোমন্থন করে মুশফিক তার ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘আমরা একসাথে ক্যারিয়ার শুরু করেছিলাম কৈশোরে। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। গত বছর যখন জানলাম আমরা এক বছর ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারব না, এটি আমাদের জন্য অনেক বড় ধাক্কা ছিল। আমাদের কত স্মৃতি জমা আছে, আমরা ভালো সময়গুলো একসাথে ভাগাভাগি করে নিই। আবার কঠিন সময়ে এক অপরের পাশে দাঁড়াই।’

 

তিনি আরও লিখেন, ‘খুব ভালো লাগছে একটা বছর শেষ হয়েছে। আবার আমরা একসাথে মাঠে নামব। তুমি সবসময়ই চ্যাম্পিয়ন হয়ে ফিরেছ। তোমার সাথে আরও ম্যাচজয়ী জুটি গড়া আর জাতিকে আরও আনন্দের উপলক্ষ এনে দিতে তর সইছে না।’

শুধু মুশফিক নন, জাতীয় দলের প্রায় সব সদস্যই সাকিবকে স্বাগত জানিয়েছেন এবং বাংলাদেশের হয়ে তার আরও সাফল্য কামনা করেছেন।

 

স্পিনার মেহেদী হাসান মিরাজ তার ফেসবুক পেজে সাকিবকে স্বাগত জানিয়ে লিখেন, ‘স্বাগতম সাকিব ভাই! আপনার সাথে একই দলে খেলার জন্য আর অপেক্ষা করতে হবে না। আপনার মতো জীবন্ত একজন কিংবদন্তির সাথে ড্রেসিংরুম ভাগ করে নেয়া সত্যিই দুর্দান্ত সুযোগ। আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং এখনও অনেক কিছু শেখার বাকি আছে। আশা করি, আমরা দ্রুতই বাংলাদেশের হয়ে একসাথে খেলতে পারব।’ এছাড়াও মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সৌম্য সরকার থেকে শুরু করে অনেক ক্রিকেটার অভিনন্দন জানিয়েছেন সাকিবকে।

আগামী বছরের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন সাকিব আল হাসান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com