সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

ত্রিবার্ষিক সম্মেলনে খোকন সভাপতি ও শফিকুল সাধারণ সম্পাদক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৩৩১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদির জঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৪ অক্টোবর) সকালে হাত্রাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সকাল থেকে সাজ সাজ রবে ভরে উঠেছিল মাঠ। নৌকার জয়গানে মুখরিত ছিল কাদিরজঙ্গল ইউনিয়ন। এ সম্মেলন শেষে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সরাসরি ভোটে আলী আসকর খোকনকে সভাপতি ও শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব নাসিরুল ইসলাম খান আওলাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবেক এজিএস মোঃ আব্দুস সাত্তার।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুজ্জামান পুটন, কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রভাষক শামীম আহমেদ, করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ আঃ ছালাম, করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান, কিরাটন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইবাদুর রহমান শামীম, বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুল হাসান কাঞ্চন  প্রমুখ।

 

এতে সভাপতিত্ব করেন কাদিরজঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আলী আসকর খোকন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কাদিরজঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শফিকুল ইসলাম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com