রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

বাংলাদেশ থেকে চীনে প্রবেশ সাময়িকভাবে বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ২৭৩ বার পড়া হয়েছে

কোভিড-১৯ মহামারির কারণে বৈধ চীনা ভিসা বা আবাসনের অনুমতি পাওয়া বাংলাদেশে থাকা চীনের নাগরিক নন-এমন ব্যক্তিদের সাময়িকভাবে দেশটিতে প্রবেশ বন্ধ কর হয়েছে। আজ বৃহস্পতিবার চীনা দূতাবাসের ফেসবুক পেজে শেয়ার করা এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ওই ফেসবুক পোস্টে বলা হয়, বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস উপরে উল্লেখিত কর্মীদের জন্য প্রত্যয়িত স্বাস্থ্য ঘোষণাপত্র আপাতত আর সরবরাহ করবে না। কূটনৈতিক, পরিষেবা, সৌজন্য বা সি ভিসাধারীদের চীনে প্রবেশ এ নোটিশের আওতাভুক্ত হবে না।

 

এ ছাড়া জরুরি প্রয়োজনে চীন সফরকারী বিদেশি নাগরিকরা চীনা দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে পারবেন বলে পোস্টে বলা হয়। আজকের পরে ইস্যু করা ভিসা প্রাপ্ত বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিক নন-এমন ব্যক্তিদের চীনে প্রবেশও এ নোটিশের আওতাভুক্ত হবে না।

দূতাবাস জানায়, স্থগিতাদেশটি কোভিড-১৯-এর বর্তমান পরিস্থিতিতে গৃহীত একটি অস্থায়ী পদক্ষেপ। উল্লিখিত ব্যবস্থাগুলো পরিবর্তিত পরিস্থিতি অনুসারে মূল্যায়ন করা হবে এবং সে অনুযায়ী যেকোনো পরিবর্তন সময়মতো জানিয়ে দেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com