শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২২ বছরের তরুণ খুন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৫৬৭ বার পড়া হয়েছে

গতকাল সোমবার (৯ নভেম্বর) বিকালে শহরের নগুয়া প্রথম মোড় এলাকার রাস্তায় ধারালো চাকুর আঘাতে আহত হয় বিজয় (২২) নামে এক তরুণ। পরে গুরুতর অবস্থায় তাকে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও পরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রাতে সেখানে তার মৃত্যু হয়। নিহত বিজয় শহরের নগুয়া প্রথম মোড়ের আব্দুর রহমানের ছেলে। তার গ্রামের বাড়ি জেলার নিকলী উপজেলায়।

 

পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে বিল্লাল (২৫) নামে এক যুবক তার লোকজনসহ সোমবার (৯ নভেম্বর) বিকাল ৪টার দিকে শহরের নগুয়া প্রথম মোড় এলাকার রাস্তায় বিজয়ের উপরে আক্রমণ করে। আক্রমণে তারা বিজয়ের বাম পায়ের হাঁটুর ওপরে ধারালো চাকু দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

গতকাল ঘটনার পর থেকেই এ ঘটনার জের ধরে সন্ধ্যার দিকে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানেও পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ জানিয়েছে এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com