কিশোরগঞ্জে সব রকম আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে শহরের রথখোলা এলাকার এনএস টাওয়ারের দ্বিতীয় তলায় এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর ৭৭তম শাখা উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে এনআরবিসি ব্যাংকের কিশোরগঞ্জ শাখা উদ্বোধন করা হয়। এছাড়াও শাখা চত্বরে ‘স্বাধীনতা কর্নার’ নামে একটি লাইব্রেরী উদ্বোধন করা হয়।
ভিডিও কনফারেন্সে ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান।