রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জের করিমগঞ্জে র‌্যাবের অভিযানে ডাকাত আটক

মো: আল-আমীন
  • আপডেট সময় রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৪৫৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের করিমগঞ্জে র‌্যাবের অভিযানে মো. ওমর ফারুক (৩০) নামে এক ডাকাতকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প। অভিযানে তাদের কাছ থেকে ২টি পাইপ গান, ৪ রাউন্ড কার্তুজ ও ৫টি রামদা উদ্ধার করা হয়।

 

রবিবার (১৫ নভেম্বর) মধ্যরাত সাড়ে ১২ টায় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কান্দাইল এলাকায় মানিকজুড়ি বিল হতে চিহ্নিত ডাকাত মোঃ ওমর ফারুখ ওরফে কানা ফারুখ (৩০), পিতা- মৃত তাহের আলী, সাং-শিমুলতলী, ইউপি-ধুলদিয়া, থানা-কটিয়াদি, জেলা-কিশোরগঞ্জ’কে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল আটক করে এবং বাকি ডাকাত দলের সদস্যরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। অভিযানের সময় সেখান থেকে হতে দুইটি পাইপ গান, চার রাউন্ড কার্তুজ ও পাঁচটি রামদা উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ হাওড় এলাকায় ডাকাতি করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রয় প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com