রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির

পিএসএল’র ফাইনালে তামিমের লাহোর

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৩৭০ বার পড়া হয়েছে

দ্বিতীয় এলিমিনেটরে মুলতান সুলতানসকে ২৫ রানে হারিয়ে আসরের ফাইনালে উঠেছে তামিম ইকবালের লাহোর কালান্দার্স। টস হেরে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান করে লাহোর। জবাবে ব্যাট করতে নেমে ১৫৭ রানে গুটিয়ে যায় মুলতান। ১৭ নভেম্বর ফাইনালে লাহোরের প্রতিপক্ষ করাচি কিংস।

করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪৬ রান তোলেন তামিম ইকবাল ও ফখর জামান। ৩০ রান করে জুনায়েদের বলে তামিম আউট হলে ভাঙ্গে এই জুটি। অধিনায়ক সোহাইল আখতার পারেননি দলের হাল ধরতে। ব্যর্থ হয়েছেন হাফিজও। তবে, ৪৬ রান করে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন ফখর। এরপর সামিত প্যাটেল ২৬ এবং ওয়াইজ শাহ করেন অপরাজিত ৪৮ রান। আর তাতেই ৬ উইকেট হারিয়ে ১৮২ রান করে লাহোর কালান্দার্স। মুলতানের হয়ে দু’টি উইকেট নিয়েছেন শহীদ আফ্রিদী।

লক্ষ্য তাড়া করতে নেমে, জিসান আশরাফ ও অ্যাডাম লিথ ভাল শুরু এনে দেন মুলতানকে। জিসান ১২ রানে আউট হলেও লিথ ৫০ রান করে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন মুলতানকে। এরপর শান মাসুদ ২৭ ও খুশদিল শাহ ৩০ রান করলেও মুলতান সমর্থকদের হতাশ করেছেন অন্যরা। ব্যাটসম্যানদের ব্যর্থতায় শুরুটা ভাল হলেও ১৫৭ রানেই অলআউট হয় মুলতান। আর তাতেই ফাইনাল নিশ্চিত হয় লাহোরের। তিনটি করে উইকেট পেয়েছেন ডেভিড ও হ্যারিস রউফ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com