শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

জিন তুলে নিয়েছিলো সালমাকে, মিলল লাশ!

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৪৭৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের তারাকান্দায় নিখোঁজের সাত দিন পর সালমা খাতুন নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সালমা উপজেলার গালাগাঁও ইউনিয়নের ভাতিয়া গ্রামের আহাম্মদ আলীর মেয়ে। শনিবার দুপুরে ওই গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে ১২ বছর বয়সী সালমার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সালমাকে প্রায়ই জিনে ধরত। জিনে ধরলে সে পাগলামি করত। অনেক চিকিৎসা করিয়েও সালমাকে ভালো করা যায়নি। তাদের ধারণা, জিনই সালমাকে তুলে নিয়ে গিয়েছিল। পরে তারাই পুকুরে ফেলে গেছে।

 

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গত ১৪ নভেম্বর সালমা বাড়ি থেকে নিখোঁজ হয়। শনিবার সকালে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে লোকজন থানায় খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 

ওসি আরও বলেন, সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com