সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কিশোরগঞ্জে নানা আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্ত’র ভাগ্য উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা সেই তরুণী রিমান্ডে ইরানে নতুন হামলার দিনক্ষণ জানাল যুক্তরাষ্ট্র তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড আশুলিয়াতেও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

গোপনে চলছিল ক্লাস, ৩ কোচিং সেন্টার সিলগালা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৩১৫ বার পড়া হয়েছে

সরকারি নির্দেশনা অমান্য করে গোপনে কোচিং সেন্টার চালু রাখায় রংপুরের তিনটি কোচিং সেন্টার সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই তিন কোচিং সেন্টারের পরিচালককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে নগরীর কলেজ রোড লালবাগ এলাকায় জেলা প্রশাসন ও র‌্যাব-১৩ যৌথভাবে এ অভিযান চালায়। এতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান মৃধা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার চালু রাখা ও স্বাস্থ্যবিধি না মানায় নগরীর নিউরন, ক্যাম্পাস ও মেধা সিঁড়ি কোচিং সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান মৃধা।

তিনি বলেন, যখন সারাদেশে করোনার সংক্রমণ বাড়ছে, তখন কিছু অসাধু ব্যবসায়ী, প্রতিষ্ঠান ও ব্যক্তি সরকারি নির্দেশনা অমান্য করে সংক্রমণ ঝুঁকি আরও বাড়িয়েছে দিচ্ছে। তাদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে কোচিং সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এতে ওই তিন কোচিং সেন্টারে শত শিক্ষার্থীকে করোনা ঝুঁকি নিয়ে ক্লাসে দেখা গেছে। অভিযানে কোচিং সেন্টার তিনটি সিলগালা করে তাদের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেক কোচিং সেন্টারের মালিককে ২০ হাজার করে জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান মৃধা বলেন, করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে কঠোর হতে হলে আমরা তাই করব। তবুও কাউকে ছাড় দেয়া হবে না। এ রকম কোচিং সেন্টারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে ব্যবস্থা নেয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com