রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে মাস্ক ব্যবহার নিশ্চিত করুন- সারওয়ার মুর্শেদ চৌধুরী

মো. আল-আমীন
  • আপডেট সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৪৮৮ বার পড়া হয়েছে

শীত মৌসুমে কোভিড-১৯ সংক্রমনের সম্ভাব্য Second Wave মোকাবেলায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণে সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন।

 

আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শহরের ইসলামিয়া মার্কেট চত্ত্বরে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল মাস্ক ব্যবহার ব্যতীত প্রবেশ নিষেধ ও মাস্ক পরিধান করুন সেবা নিন।

 

এসময় করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ থেকে নিরাপদ থাকতে উপস্থিত সকলের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, সিভিল সার্জন ডা: মো. মুজিবুর রহমান, কিশোরগঞ্জ পৌর মেয়র মাহমুদ পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মোস্তফা (সার্বিক), সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল’সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

আলোচনায় জেলা প্রশাসক বলেন, দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে, পরিবার ও নিজেকে সুস্থ্য রাখতে মাস্ক ব্যবহার নিশ্চিত করুন। বাহির থেকে বাসার ফেরার পূর্বে নিজেকে জীবানু মুক্ত করুন। ব্যবসা প্রতিষ্ঠানে মাস্ক পরিধান ব্যতীত সার্ভিস না দেওয়া ও বিক্রয় থেকে বিরত থাকার পরামর্শও দিয়েছেন তিনি।

আলোচনা শেষে ইসলামিয়া মার্কেট চত্ত্বরে ও মোবাইল মার্কেট দোকানগুলোতে মাস্ক, স্যানিটাইজার ও লিফলেট বিতরণ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com