সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী ‘হুতিদের ঠেকাতে’ সৌদি জোটে, ইরানকে আক্রমণ করতে নয় জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার, যা গত আট বছরে সর্বোচ্চ কটিয়াদীতে তিতাসের আন্তঃজেলা গ্যাস সঞ্চালন পাইপে ছিদ্র, দুই মাস ধরে বের হচ্ছে গ্যাস; অবৈধ সংযোগ চেষ্টার অভিযোগ নওগাঁয় সরকারি গম বিক্রি করে নিম্নমানের আটা সরবরাহের অভিযোগ ডিলারের বিরুদ্ধে নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক

৮ মাস পর ফের মাঠে ফিরছেন মাশরাফী

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৩৯৩ বার পড়া হয়েছে

দীর্ঘ ৮ মাস বিরতির পর ফের মাঠে ফিরছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে খেলবেন সাবেক এই সফল অধিনায়ক।

 

আসরে অংশ নেওয়া ৫ দলের মধ্যে ৪টি দলই তাকে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিল। আসরে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গাজী গ্রুপ চট্টগ্রাম কেবল তাকে দলে নেওয়ার ব্যাপারে কোনও আগ্রহ দেখায়নি। অন্য ৪ দলের লড়াইয়ে শেষ পর্যন্ত লটারির মাধ্যমে তাকে দলে ভেড়াতে সক্ষম হয় জেমকন খুলনা।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, আজ বিসিবি অফিসে অনুষ্ঠিত লটারির মাধ্যমে মাশরাফীকে দলে পেয়েছে জেমকন খুলনা।

দলটির ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম বলেন, মাশরাফীকে আমাদের দলে পেয়ে আমরা উচ্ছ্বসিত। যদিও তার জন্মস্থান নড়াইল খুলনা বিভাগেই, কিন্তু এর আগে কখনও দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সে খুলনার হয়ে খেলেননি। আমি আশা করি, দল এবার আরও ভালো খেলবে এবং তাকে পাশে পেয়ে সবাই আরও ভালো খেলতে উৎসাহিত হবে।

এর আগে ইনজুরির কারণে আসরের প্লেয়ার লিস্ট থেকে তার নাম সরিয়ে নেয়া হয়। ১লা ডিসেম্বর থেকে আবারও মাঠে ফেরার জন্য প্রস্তুতি শুরু করেন ম্যাশ। বিসিবি জানায়, আসরে খেলতে হলে তাকে ফিটনেস টেস্টে পাশ করতে হবে।

বিসিবি’র প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ক্রিকবাজকে জানান, মাশরাফী ফিটনেস টেস্টে পাশ করেছে। ফলে তাকে লটারীতে আনা হয়েছে।

প্রসঙ্গত, ক্রিকেটারদের সর্বোচ্চ ‘এ’ গ্রেডে থাকবেন ম্যাশ। যার মূল্য ধরা হয়েছে ১৫ লাখ টাকা। তবে আসরের শেষদিকে এসে যোগ দেয়ায় কিছুটা কম পেতে পারেন মাশরাফী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "৮ মাস পর ফের মাঠে ফিরছেন মাশরাফী"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com