রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির

সতীর্থের সঙ্গে খারাপ আচরণ, শাস্তি পেলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ২৬০ বার পড়া হয়েছে
cricket

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সতীর্থের সাথে খারাপ আচরণ করায় শাস্তি পেতে হলো মুশফিকুর রহিমকে। তার ম্যাচ ফির ২৫ শতাংশ কাটা হলো। সোমবার দুই দুইবার এ ধরণের ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছেন বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিক

 

প্রথমবার ১৩ নম্বর ওভারে। বোলার নাসুম আহমেদের বল মিড অনে ঠেলে দেন আফিফ। ফিল্ডিং করতে দৌড়ে আসেন বোলার নাসুম, অন্যদিকে মুশফিকও এগিয়ে আসেন। বল কুড়িয়ে নিয়েই বাঁহাতি এই স্পিনারকে বল ছুড়তে তেড়ে যান মুশফিক।

পরের ঘটনা ১৭ নম্বর ওভারের। শফিকুলের করা ইনিংসের ১৭তম ওভারে আফিফ ক্যাচ দেন শর্ট ফাইন লেগে। ফিল্ডার নাসুম এগিয়ে আসেন ক্যাচ ধরতে। তার আগেই দৌড়ে এসে মুশফিক ক্যাচ নেন। তারপর ঘুরেই নাসুমকে আবারও সজোরে বল ছুড়তে যান ঢাকার অধিনায়ক। তৎক্ষণাৎ মুশফিকের আচরণে ভড়কে যান নাসুম, বিব্রত হয়ে পড়েন।

 

ম্যাচ জয়ের পর টি-স্পোর্টসকে দেওয়া সাক্ষাত্কারে নাসুমের সঙ্গে করা বিকারগ্রস্ত আচরণ নিয়ে জানতে চাইলে মুশফিক বলেছেন, ‘আলহামদুলিল্লাহ। সব কিছু ঠিক আছে। জয়ের মধ্যে থাকলেও ব্যক্তি ও দল হিসেবে আমাদের উন্নতির জায়গা আছে আরো। সুতরাং আগামীকাল (আজ) আরেকটা ম্যাচ আছে, আশা করি জিতব, দেখা যাক আশা করি দল হিসেবে খেলতে পারব।’

 

তবে মুশফিকের এমন বিতর্কিত কর্মকাণ্ডের মাঝে ফরচুন বরিশালকে ৯ রানে হারিয়েছে বেক্সিমকো ঢাকা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com