শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

কুলিয়ারচরে নাজিরদিঘী প্রবাসী মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৪০০ বার পড়া হয়েছে

“আর্ত-মানবতার সেবায় আমরা প্রবাসীর আছি আপনার পাশে” শ্লোগানে কুলিয়ারচরের নাজিরদিঘী প্রবাসী মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ, নববর্ষের ক্যালেন্ডার উন্মোচন ও ২ টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

 

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে নাজিরদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে নাজিরদিঘীর ৬৫ জন অসহায় দরিদ্র নারী পুরুষের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এই সময় আরও দুইটি পরিবারকে নগদ ১৩ হাজার অর্থ সহায়তা দেওয়া হয়। পরে নববর্ষের ক্যালেন্ডার উন্মোচন করেন অতিথিরা।

 

উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উছমান পুর ইউনিয়নের চেয়ারম্যান ও কুলিয়ারচর পৌর আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ নিজাম ক্বারি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ডে নূরউদ্দিন মেম্বার, সাবেক ৯নং ওয়ার্ডের বাসির মেম্বার, মোঃ শেখান্দর মিয়া, মোঃ নুরনবি, মোঃ আব্দুর রহমান, নুজরুল ইসলাম মাস্টার, মোঃ বিচু মিয়া, মোঃ মতিউর রহমান মাস্টার, মোঃ ফজলু মিয়া, বুরহান মিয়া।

 

প্রবাসীদের পক্ষে অনুষ্ঠান পরিচলনায় ও সার্বিক সহায়তায় ছিলেন, সাইফুল ইসলাম অন্তর, মোশাররফ, মনির হোসেন, বিল্লাল হোসেন, ফারবেজ, মুখলেস, মোবারক, জুবায়ের, মুখাব্বির প্রমুখ।

 

এসময় নাজিরদিঘী প্রবাসী মানবকল্যাণ সংগঠনের সভাপতি এম এইচ রুবেল (ইতালি প্রবাসী) বলেন, করোনাকালীন সময়ে মানবিক সেবার উদ্দেশ্যেই স্থানীয় প্রবাসীদের নিয়ে এ সংগঠনের সৃষ্টি। তিনি বলেন, ইতোমধ্যেই আমাদের এ সংগঠনটি এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে আসছে। সামনের দিনগুলোতে নগদ অর্থসহ এলাকার দরিদ্র অসহায় ও করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com