সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কিশোরগঞ্জে নানা আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্ত’র ভাগ্য উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা সেই তরুণী রিমান্ডে ইরানে নতুন হামলার দিনক্ষণ জানাল যুক্তরাষ্ট্র তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড আশুলিয়াতেও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

এইচএসসির ফল প্রকাশ হতে পারে বৃহস্পতিবার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ৩০৭ বার পড়া হয়েছে
পরীক্ষার ফলাফল

২০২০ সালের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল কয়েকদিনের মধ্যেই প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর অনুমতি চাওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পরীক্ষা ছাড়াই ফল প্রকাশ করতে গেলে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতে হবে। চলতি সপ্তাহের ৫ অথবা ৬ জানুয়ারি এ অধ্যাদেশ জারি হতে পারে। পরে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

শিক্ষা বোর্ডগুলো থেকে জানা গেছে, ফল মোটামুটি প্রস্তুত করে রাখা হচ্ছে। আগামীকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত অধ্যাদেশ জারির বিষয়টি উত্থাপিত হবে। সেখান থেকে নথিপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। ৫ অথবা ৬ জানুয়ারি রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। এরপর এইচএসসির ফল প্রকাশে আর কোনো বাধা থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় পেলে আগামী বৃহস্পতিবারই ফল প্রকাশ করা হতে পারে।

এ বিষয়ে প্রসঙ্গে এইচএসসির গ্রেড মূল্যায়ন কমিটির সদস্য সচিব ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুত আছে। তবে অধ্যাদেশ জারি না হওয়ায় তা প্রকাশ করা সম্ভব হয়নি।

তিনি বলেন, আমরা আশা করছি, আগামী বুধবার রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করবেন। অধ্যাদেশ জারির পর ফল প্রকাশে আর কোনো বাধা থাকবে না।

এর আগে গত মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, বিশেষ পরিস্থিতিতে ফল প্রকাশ করতে গেলে আইনি প্রক্রিয়া হিসেবে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতে হবে। অধ্যাদেশ জারির পরই ফল প্রকাশ করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com