কিশোরগঞ্জের নিকলী উপজেলা থেকে দেশিয় তৈরি একটি শাটারগান ও দুই রাউ- গুলিসহ সুবজ মিয়া (৩২) নামে এক জনকে আটক করেছে কিশোরগঞ্জ র্যাব-১৪ সিপিসি-২।
রবিবার (৩জানুয়ারি) রাতে উপজেলার দামপাড়া ইউনিয়নের দামপাড়া বাজার থেকে তাকে অস্ত্রসহ আটক করা হয়। সে দামপাড়া মাইজ হাটি গ্রামের মোঃ বাছির মিয়ার ছেলে। এ ব্যাপারে র্যাব কিশোরগঞ্জ ১৪ সিপিসি-২ নায়েক সুবেদার আলতাফ হোসেন বাদী হয়ে সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিকলী থানায় একটি মামলা করা হয়েছে। নিকলী থানার ওসি শামছুল আলম ছিদ্দিকী ঘটনার সতত্যা নিশ্চিত করেন।