বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

পাকুন্দিয়ায় খুরা রোগ প্রতিরোধে টিকাদান কর্মসূচী পালন

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ৩৬৮ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় খুরা রোগ প্রতিরোধে টিকাদান কর্মসূচী পালন
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর বাজারে খুরা রোগ প্রতিরোধে চলছে টিকাদান কর্মসূচী চলছে, ছবিটি গতকাল সোমবার দুপুরে তোলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন গ্রামে গরু-ছাগলের খুরা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ রোগে এক মাসে প্রায় পাঁচশতাধিক গরু-ছাগল আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২০টি গরু-ছাগল মারা গেছে। এ নিয়ে কৃষক ও খামারীদের মাঝে উদ্বেগ ও উৎকন্ঠা দেখা দেয়।

 

এ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে খুরা রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও টিকাদান কর্মসূচী পালন করা হয়। সোমবার (১১ জানুয়ারী) উপজেলার চরফরাদী ইউনিয়নের মির্জাপুর বাজারে দিনব্যাপি এ কর্মসূচী পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন ও ভেটেরিনারী সার্জন ডা. মাহফুজুর রহমান ভূঁইয়া। এছাড়াও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এর আগে অনলাইনসহ স্থানীয় ও জাতীয় কয়েকটি পত্রিকায় পাকুন্দিয়া খুরা রোগে আক্রান্ত ৫০০শ পশু, মৃত্যু ২০ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

এ সময় ডা. আনোয়ার হোসেন খুরা রোগ নিয়ন্ত্রন ও প্রতিরোধে খামারের বায়োসিকিউরিটি, পরিষ্কার পরিচ্ছন্নতা, আক্রান্ত গরুকে আলাদা রাখা ও নিয়মিত টিকা প্রদান করার জন্য পরামর্শ দেন।

এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান, খুরা রোগ প্রতিরোধে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর গুলোতে পর্যাপ্ত খুরা রোগের ভ্যাকসিন মজুদ রয়েছে। বর্তমানে খুরা রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে টিকা প্রদান কার্যক্রম চলমান রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com