রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

বেলকুচিতে উপজেলা ও পৌরসভা নির্বাচনে ধারাবাহিকভাবে নৌকার ভরাডুবি, তৃণমূল নেতা কর্মিদের ক্ষোভ

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ৭৩২ বার পড়া হয়েছে
বেলকুচিতে উপজেলা ও পৌরসভা নির্বাচনে ধারাবাহিকভাবে নৌকার ভরাডুবি তৃণমূল নেতা কর্মিদের ক্ষোভ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা তাঁতসমৃদ্ধ অঞ্চল। রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য গণমাধ্যমের শিরোনাম হয়েছে একাধিকবার। দলীয় কোন্দল, রাজনৈতিক প্রতিহিংসা, প্রভাব বিস্তার এখানকার নিত্য নৈমিত্ত বিষয়।

একটা সময় বেলকুচিতে বিএনপি জামাতের একচ্ছত্র আধিপত্য ছিলো। গত দেড় যুগে প্রেক্ষাপট পাল্টেছে আওয়ামীলীগ শক্ত অবস্থান দাঁড় করাতে সক্ষম হয়েছে। ২০০৮ এর নির্বাচনে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর বেলকুচি উপজেলা পরিষদে ছিলো জামাত সমর্থিত চেয়ারম্যান।
সম্প্রতি বেলকুচিতে আওয়ামী রাজনীতি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ও বিভাজন। বিভিন্ন গ্রুপিং, অভ্যন্তরীণ কোন্দল এর প্রভাব পরেছে স্থানীয় নির্বাচনগুলোতে। টানা ২ টা স্থানীয় নির্বাচনে হয়েছে ক্ষমতাসীন আওয়ামীলীগের হয়েছে পতন। উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে জয় তুলে নেয় বিদ্রোহী প্রার্থী। সর্বশেষ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের আশানুর বিশ্বাসকে ৫৬০৩ ভোটে হারিয়ে দেয় বিদ্রোহী প্রার্থী সাবেক উপজেলা আওয়ামী যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হক রেজা। এতে করে বেলকুচির আওয়ামী রাজনীতি নিয়ে সচেতন মহলে চলছে আলোচনা সমালোচনা।

কথিত আছে বেলকুচির রাজনীতি ২ ভাগে বিভক্ত। বর্তমান সাংসদ আব্দুল মমিন মন্ডল ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস একে অপরের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হওয়ার কারণে দলে মেরুকরণ হয়েছে। দীর্ঘদিন হয়না বেলকুচি উপজেলা আওয়ামীলীগের কাউন্সিল। যার ফলে অনেকটা নেতৃত্ব শূন্য উপজেলা আওয়ামীলীগ। উপজেলা পরিষদ নির্বাচন ও পৌরসভা নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে না পেরে হতাশ তৃনমূল আওয়ামীলীগ কর্মীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক বেলকুচি উপজেলা আওয়ামীলীগের একাধিক নেতাকর্মীর দাবি, বেলকুচিতে আওয়ামীলীগে ঐক্যতা বলিষ্ঠ নেতৃত্বের অভাব রয়েছে এবং দুইটা গ্রুপ বিরাজমান। যার প্রভাব পড়েছে গত উপজেলা পরিষদ নির্বাচনে এবং সম্প্রতি পৌরসভা নির্বাচনে । কেন্দ্রীয় আওয়ামীলীগ ও বেলকুচির তৃণমূল রাজনীতির সাথে রয়েছে সমন্বয়হীনতা। এমতাবস্থায় বেলকুচি উপজেলা আওয়ামীলীগকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে কাউন্সিল করে নতুন নেতৃত্ব এবং কেন্দ্রীয় কমিটির হস্তক্ষেপ প্রয়োজন।

 

বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ জানান, বেলকুচিতে যারা মনে প্রাণে আওয়ামীলীগ লালন করে না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মানে না তারাই বরাবর নৌকার বিরুদ্ধে বিদ্রোহী হয়। তাদের রাজনীতির পথচলা জামাত ও অনুপ্রবেশকারীদের নিয়ে। এই শেণীর লোকের কাছে দলের চেয়ে ব্যাক্তিগত স্বার্থই মুখ্য। ত্যাগী,আস্থাশীল, দলের প্রতি অনুগত কর্মীদের মূল্যায়ন বাংলাদেশ আওয়ামীলীগ সবসময় করে। আগামীদিনে বেলকুচি উপজেলা আওয়ামীলীগ ঐক্যবদ্ধভাবে দলকে আরো সুসংগঠিত করবে ।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com