সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী ‘হুতিদের ঠেকাতে’ সৌদি জোটে, ইরানকে আক্রমণ করতে নয় জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার, যা গত আট বছরে সর্বোচ্চ কটিয়াদীতে তিতাসের আন্তঃজেলা গ্যাস সঞ্চালন পাইপে ছিদ্র, দুই মাস ধরে বের হচ্ছে গ্যাস; অবৈধ সংযোগ চেষ্টার অভিযোগ নওগাঁয় সরকারি গম বিক্রি করে নিম্নমানের আটা সরবরাহের অভিযোগ ডিলারের বিরুদ্ধে নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক

হোয়াইটওয়াশ মিশন নিয়ে আজ মাঠে নামছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৩৩৯ বার পড়া হয়েছে
হোয়াইটওয়াশ মিশন নিয়ে আজ মাঠে নামছে টাইগাররা

করোনার ধাক্কা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিরিজে পাওয়া সুযোগ পরিপূর্ণভাবে কাজে লাগাচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যে মিরপুরে টানা দুই ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এবার পালা হোয়াইটওয়াশ মিশন পূর্ণ করার।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বেলা সাড়ে ১১টায়।

 

ওয়ানডেতে ১৩ বার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। আজ ম্যাচ জিতলে ১৪ বার এই গৌরব অর্জন করবে এবং ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয়বার ধবলধোলাই করবে বাংলাদেশ। প্রথমবার ২০০৯ সালে নিজেদের মাঠেই বাংলাদেশের কাছে ৩-০তে হেরেছিল ক্যারিবিয়ানরা।

সিরিজের দুটি ম্যাচ জিতে ২০ পয়েন্ট নিয়ে আইসিসি ওডিআই সুপার লিগের পয়েন্ট টেবিলে তিনে অবস্থান করছে বাংলাদেশ। অধিনায়ক তামিম ইকবাল গতকাল বলেছেন, আজ তৃতীয় ম্যাচেও পয়েন্ট হাতছাড়া করতে চান না। তিন ম্যাচের সিরিজে শতভাগ পয়েন্ট অর্জনই তামিমের টার্গেট। আর ম্যাচটা জিতলেই পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে আসবে বাংলাদেশ, সামনে থাকবে শুধু ৪০ পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়া।

বিসিবি সূত্রে জানা গেছে, আজ বাংলাদেশের একাদশে পরিবর্তন আসবে। একাদশ থেকে বাদ পড়বেন দুই ম্যাচে উইকেট-শূন্য থাকা রুবেল হোসেন। তার জায়গায় একাদশে ফিরবেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। এমনকি সম্ভাবনা আছে হাসান মাহমুদকে বসিয়ে তাসকিন দিয়ে খেলানো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com