বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

কটিয়াদী পৌরসভায় উত্তেজনা, বিএনপি মেয়র প্রার্থীর ভোট বর্জন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ৩৬৬ বার পড়া হয়েছে
কটিয়াদী পৌরসভায় উত্তেজনা, বিএনপি মেয়র প্রার্থীর ভোট বর্জন

কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে ১৪টি কেন্দ্রের সবকটিতেই এজেন্টদের মারধর করে বের করে দেওয়া ও জোরপূর্বক সিল মারার অভিযোগ তুলেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তোফাজ্জল হোসেন খান। নির্বাচন বর্জন এবং পুননির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। এছাড়া পুননির্বাচনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী সালমা আনিকা।

 

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নিজের বাড়িতে সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি। বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তোফাজ্জল হোসেন খান দিলীপ অভিযোগ করেন, সকালে ভোট শুরুর কিছুক্ষণ পর থেকেই ক্ষমতাসীন দলের প্রার্থীর সমর্থকরা বিভিন্ন ভোটকেন্দ্রে বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে নৌকা মার্কায় ভোট দিচ্ছেন। ভোটাররা কেন্দ্রে গিয়েও ভোট দিতে পারছে না। অনেক কেন্দ্রে বিএনপি প্রার্থীর সমর্থকদের মারধর করা হচ্ছে।

 

নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার মিলছে না। এ অবস্থায় নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান তিনি। একই সাথে নির্বাচন বাতিল করে পুনরায় ভোট নেয়ার দাবি জানানো হয়। বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল আমিন আখিলসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

 

কটিয়াদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, সংরক্ষিত আসনে ১১ এবং সাধারণ আসনে কাউন্সিলর পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com