রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচন করবেন কাজী হায়াৎ

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ২৫০ বার পড়া হয়েছে
নির্বাচন করবেন কাজী হায়াৎ

ঢাকাই সিনেমার খ্যাতিমান পরিচালক কাজী হায়াৎ। সহকারী পরিচালক হিসেবে ১৯৭৪ সালে ক্যারিয়ার শুরু করেন। পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ১৯৭৯ সালে ‘দ্য ফায়ার’ সিনেমার মাধ্যমে। কাজী হায়াতের ৫০তম সিনেমা ‘বীর’। ২০২০ সালে মুক্তি পেয়েছিল এটি।

এবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে প্রার্থী হবেন কাজী হায়াৎ। সভাপতি পদে নির্বাচন করবেন তিনি। পরিচালক এস এ হক অলীককে মহাসচিব করে প্যানেল ঘোষণা করবেন তিনি। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন গুণী এ নির্মাতা।

 

নির্বাচন করার বিষয়টি গোপন রাখতে চেয়েছিলাম উল্লেখ করে কাজী হায়াৎ বলেন, নির্বাচনের বিষয়টি আরও পরে জানানোর ইচ্ছা ছিল। কিন্তু সবাই জেনে গেছে। হ্যাঁ, আমি এবার নির্বাচন করার কথা ভাবছি। সভাপতি পদেই প্রতিদ্বন্দ্বিতা করব। প্যানেল নিয়ে ভাবছি। নির্বাচনের এখনো অনেক বাকি। তফসিল ঘোষণা হলেই আমাদের প্যানেল ঘোষণা করব।

দীর্ঘ ক্যারিয়ারে দেশ-বিদেশের অসংখ্য ‍পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন কাজী হায়াৎ। তার ঝুলিতে মোট আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার রয়েছে।

পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে ২ এপ্রিল। এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন প্রবীণ চলচ্চিত্র পরিচালক আবদুল লতিফ বাচ্চু। এ ছাড়া নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন আ স ম শফিকুর রহমান ও বি এইচ নিশান।

শোনা যাচ্ছে, এবার নির্বাচনে চারটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা এখনো দেয়নি কেউ। এর আগে ২০১৯-২০ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ২৫ জানুয়ারি। ওই নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেন মুশফিকুর রহমান গুলজার। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বদিউল আলম খোকন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com