শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

কিশোরগঞ্জে জাল টাকা কারবারি চক্রের নারী সদস্য গ্রেফতার

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৮১ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে জাল টাকা কারবারি চক্রের নারী সদস্য গ্রেফতার

কিশোরগঞ্জে জাল নোটসহ ঝর্ণা আক্তার (৩৫) নামে কারবারি চক্রের এক জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প। এ সময় ঝর্ণার কাছে থেকে এক হাজার টাকার ৮৬টি জাল নোট উদ্ধার করা হয়।

গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিশাখালী এলাকা থেকে ঝর্ণা আক্তারকে গ্রেপ্তার করে র‍্যাব-১৪, সিপিসি-২ এর একটি আভিযানিক দল। তিনি করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ এলাকার শফিকুল ইসলামের স্ত্রী।

র‌্যাব-১৪ সিপিবি-২ এর কোম্পানি কমান্ডার উপ-পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার এম শোভন খান (বিএন) জানান, জাল নোট কারবারি চক্রের সদস্য ঝর্ণা আক্তার দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ জেলাসহ আশপাশের জেলাতে জাল নোট দিয়ে সাধারণ মানুষকে ধোকা দিয়ে আসছিল এবং আসামী তা বলে স্বীকারও করেছে।

 

কিশোরগঞ্জ সদর মডেল থানায় আসামীর নামে একটি মামলা হয়েছে। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com