রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

কিশোরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মফিজ উদ্দিন আর নেই

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৬১ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মফিজ উদ্দিন আর নেই

কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মফিজ উদ্দিন (৬৯) ইন্তেকাল করেছেন।

ইন্না ………………. রাজিউন। তিনি জেলা বারের সিনিয়র আইনজীবী ও আওয়ামী লীগ নেতা ছিলেন।

 

গতকাল বুধবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার বাদ জোহর শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণে প্রথম ও নিজবাড়ি সদরের বৌলাই কালিকাপ্রসাদ হাজীবাড়ি সংলগ্ন ময়দানে দ্বিতীয় নামাজে জানাযা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পারবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

 

প্রবীণ এই আইনজীবী ও রাজনীতিবিদের মৃত্যুতে জেলা আইনজীবী সমিতি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com